Tuesday, June 11, 2019

মহাদেবপুরে ৪০ জন শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে এসব বিতরণ করা হয়।
উপজেলার সমাজ উন্নয়নে শিশু নিকেতন প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উক্ত সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সমাজ সেবক নাহিদ মোস্তফা, তারুণ্য বন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি তাজবিদ হোসেন, ক্রিয়া সম্পাদক জাহিদ হাসান, দফতর সম্পাদক মুমিন ইসলাম প্রমুখ।

No comments:

Post a Comment